• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

“রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ”

শফিকুজ্জামান তুহিনঃ / ২১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

আজ ১৮ এপ্রিল ২০২৩ মঙ্গলবার ২৬ রমজান বিকাল ৪টায় নওদাপাড়া স্বনির্ভর প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার কার্যালয়ে তাদের সদস্যদের মাঝে রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বনির্ভর প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ মমিনুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদ ও উত্তরবঙ্গ বেকারী ও কনফেকশনারী মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সেকেন্দার আলী। ঈদ সামগ্রী বিতরণ কালে সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ বলেন বিগত প্রায় ৩০ বছর ধরে আমরা আমাদের সাধ্যমত সমাজের কর্মহীন, অসহায়, দুঃস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে আসছি। সমাজের সকল শ্রেণীর মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ঈদ সামগ্রীর প্রতি পেকেটে আছে পোলাও এর চাউল ১ কেজি, চিনি ১ কেজি, খিল সেমাই ৫০০ গ্রাম ও লাচ্ছা সেমাই ৫০০ গ্রাম। ২০০ জন প্রতিবন্ধিকে এবং ২০০ জন গরীব দুঃস্থ মানুষ সহ মোট ৪০০ পরিবারকে এই উপহার সামগ্রী প্রদান করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বেনেতি ব্যবসায়ী সমিতির নির্বাহী সভাপতি মোঃ মাহাবুব আলম, সহ সভাপতি আলী আহমেদ, মজিবুর রহমান, রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সহ সভাপতি বিমল কুমার সরকার, যুগ্ম সম্পাদক শামসুজ্জামান মিঠু, পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম টুকু, রাজশাহী বেকারি মালিক সমিতির সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আবু বাক্কার, অর্থ সম্পাদক আফসার আলী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ