• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

রাজশাহী জেলা পরিষদের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি : / ১০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

রাজশাহী জেলা পরিষদের আয়োজনে দুই দিন ব্যাপী এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের অনুকূলে এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণের শুভ উদ্ধোধন করা হয়েছে। আজ সোমবার সকাল ১০ টায় রাজশাহী জেলা পরিষদ সভাকক্ষে এই উদ্ধোধন অনুষ্ঠিত হয়।

রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু: রেজা হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) (যুগ্মসচিব) মোহাম্মদ হাবিবুর রহমান। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জাকিউল ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার মোঃ মাহমাদুল হাসান, জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল ওয়াহাব এবং রাজশাহী মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিন। এ ছাড়াও উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী এ. কে. এম আনোয়ার হোসেন-সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, জেলা পরিষদের রাজস্ব বাজেটের আওতায় ২১৩ জন এসএসসি/সমমান শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার টাকা করে এবং ২৬৩ জন এইচএসসি/সমমান শিক্ষার্থীদের মাঝে ৬ হাজার টাকা করে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ