• সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]

রাজশাহীতে বিস্ফোরক মামলার ৯ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক / ১০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

রাজশাহী মহানগরীতে গত ৫ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনাসহ বিভিন্ন সময়ের বিস্ফোরক মামলার ৯ আসামি গ্রেপ্তার হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: সোহলে রানা (৩২), মো: তৌহিদুল ইসলাম বুলবুল (৩০), মো: আল মামুন (৫১), মো: শরিফুল ইসলাম বিপ্লব (৩৪), মো: শরিফুল ইসলাম (৪০), মো: গোলাম মোস্তফা (৬০), মো: আলমগীর হোসেন (৫০), মো: শরীফ আহম্মেদ রাফি (৩৫), মো: মুক্তার হোসেন (৫৫) । সোহেল রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আলতাফের ছেলে, তৌহিদুল ইসলাম শাহমখদুম থানার ভুগরইল গ্রামের মো: বজলুর রহমানের ছেলে, আল মামুন একই থানার উত্তর নওদাপাড়ার মৃত গোলাম মোর্তুজার ছেলে, শরিফুল ইসলাম বিপ্লব বড়বনগ্রাম শেখপাড়ার মো: আলম সরকারের ছেলে, শরিফুল ইসলাম পবা থানার দাদপুরের মৃত নইমুদ্দিনের ছেলে, গোলাম মোস্তফা বেলপুকুর থানার ভড়ুয়াপাড়ার মৃত খায়রুদ্দিনের ছেলে, আলমগীর হোসেন বোয়ালিয়া থানার মোন্নাফের মোড়ের মৃত আলী ড্রাইভারের ছেলে, রাফি কর্ণহার থানার ধর্মহাটা গ্রামের মো: আরশাদ আলীর ছেলে ও মুক্তার হোসেন চন্দ্রিমা থানার মুশরইল বাচ্চুর মোড়ের মো: ফজলুর রহমানে ছেলে ।

গতকাল ৯ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া, রাজপাড়া, চন্দ্রিমা, বেলপুকুর, শাহমখদুম, পবা, কর্ণহার ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নগরীর বিভিন্ন স্থান থেকে আসামিদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ