• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০

নিজস্ব প্রতিবেদক / ১১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১০ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৩ জন, রাজপাড়া থানা-১ জন, কাটাখালী থানা-২ জন, শাহমখদুম থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন ও ডিবি পুলিশ-২ জনকে আটক করে।

যার মধ্যে ৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ৪ বোতল ফেন্সিডিল ও ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ