রাজশাহীতে হরতালের আগে নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপি ও সহযোগী সংগঠনের ৭৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রাজশাহী মহানগর পুলিশই (আরএমপি) গ্রেপ্তার করেছে ৭০ জনকে। অন্য ছয়জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার জানান, হরতাল ঘিরে নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপি ও সহযোগী সংগঠনের ৭০ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে আরএমপির বিভিন্ন থানা পুলিশ। শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এদিকে রাজশাহী জেলার পুলিশ সুপার (এসপি) সাইফুর রহমান জানান, রাতে চারঘাট উপজেলায় নাশকতার পরিকল্পনা করার সময় বিএনপির ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা