• সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

রাজশাহীতে বাংলা টিভির বর্ষপূতি পালিত

নিজস্ব প্রতিবেদক / ২১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ১৯ মে, ২০২৩

বাংলাদেশের জনপ্রিয় স্যাটালাইট টেলিভিন চ্যানেল বাংলা টিভি সপ্তম বর্ষে পদার্পন উপলক্ষে রাজশাহীতে কেক কেটে পালন করা হয়। শুক্রবার বেলা ১১ টার দিকে রাজশাহী নগরীর একটি হোটেলে বাংলা টিভি’র রাজশাহী প্রতিনিধি বিজয় ঘোষ ও ক্যামেরা পার্সন অজয় ঘোষ এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার।
এ সময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল হোসেন, অধ্যক্ষ দীলিপ কুমার শীল, জাসদ-এর মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু, এটিএন বাংলা’র প্রতিনিধি সুজাউদ্দিন ছোটন, দৈনিক সংবাদ এর প্রতিনিধি সুব্রত দাস, মাই টিভি’র শাহরিয়ার অনতু, আরটিভি’র মোস্তাফিজুর রকি সহ অনুষ্ঠানে রাজশাহীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি ও সামাজিক এবং পেশাজীবি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। দেশ ও জনগনের কল্যানে কাজ করাই সাংবাদিকতার মূল উদ্দেশ্য। সবাই বাংলা টিভির সাফল্য কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ