• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]

রাজশাহীতে দুই মাথা নিয়ে কন্যা শিশুর জন্ম

নাজিম হাসান, নিজস্ব প্রতিবেদক// / ২০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

রাজশাহীতে দুটি মাথা নিয়ে একটি কন্যা শিশুর জন্ম হয়েছে। শনিবার (২ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে শিশুটির জন্ম হয়। শিশুটির মায়ের নাম সুমাইয়া খাতুন, আর বাবা গোলাম আযম। তাদের বাড়ি রাজশাহীর তানোর উপজেলার বিল্লি বাজার এলাকায়। পরিবারের সদস্যরা জানান, প্রসব ব্যথা উঠলে সুমাইয়াকে রাজশাহীর খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তিনি একটি কন্যাশিশুর জন্ম দেন। শিশুটির দেহ একটি হলেও মাথা রয়েছে দুটি। শিশুটিকে দেখার পর চিকিৎসকেরা রবিবার দুপুর ১২টায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেন। বর্তমানে শিশুটি রামেক হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। শিশুটির বাবা গোলাম আজম বলেন, এক বছর আগে পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়। এটি আমাদের প্রথম সন্তান। কয়েকবার স্ত্রীকে চেকআপ করিয়েছি। বেশ কয়েকবার আলট্রাসনোগ্রাম করানো হয়। তখন জেনেছিলাম যে পেটে দুই মাথাওয়ালা নবজাতক শিশু রয়েছে। সবশেষ শনিবার রাতে সিজার করে বাচ্চা হয়েছে। পরে ডাক্তাররা তাকে রামেক হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করতে বলেছেন। তাই সরকারি হাসপাতালে ভর্তি করেছি। তবে মা মিশন হাসপাতালে ভর্তি আছে। তার অবস্থা ভালো। তবে বাচ্চা নিয়ে আমাদের চিন্তা হচ্ছে। রামেক হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে রায় বলেন, এটি যমজ শিশু নয়, এটি জন্মগত ত্রুটি। শিশুটির দেহ ও যৌনাঙ্গ একটি হলেও মাথা দুটি। দুই মুখমণ্ডল থাকায় রয়েছে চারটি চোখ, চারটি কান, দুটি নাক এবং দুটি মুখ। শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি আরও বলেন,এ ধরনের শিশুর জন্ম খুবই বিরল ঘটনা। এখন আমাদের প্রধান কাজ হলো তার প্রাণ রক্ষা করা। সে অনুযায়ী চিকিৎসা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ