• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

রাজশাহীতে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে গাড়ির চালক নিহত

নিজস্ব প্রতিবেদক / ১৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩

রাজশাহীতে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একটি ওষুধ কোম্পানির গাড়ির চালক নিহত ও বিক্রয়কর্মী আহত হয়েছেন। শুক্রবার সকালে কাটাখালী থানার মাহেন্দ্রা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গাড়ি চালকের নাম বাচ্চু মিয়া (৪৫) । রাজশাহী নগরীর হড়গ্রাম এলাকায় এলাকায় তার বাড়ি। আহত বিক্রয়কর্মীর নাম সোহেল রানা (৩০)। তার বাড়ি নগরীর তেরোখাদিয়া এলাকায়।
কাটাখালী থানার উপপরিদর্শক (এসআই) আজাহার উদ্দিন জানান, ট্রাকের সঙ্গে ওষুধ কোম্পানীর পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সোহেল ও বাচ্চুকে স্থানীয়রা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাচ্চুকে মৃত ঘোষণা করেন। সোহেল চিকিৎসাধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ