• সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

রাজশাহীতে টেইলার্সের দোকানের ভিতরে শিশু ধর্ষণ, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক / ২১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ৩১ মে, ২০২৩

রাজশাহী নগরীতে টেইলার্সের দোকানের ভিতরে তৃতীয় শ্রেণীর এক স্কুল পড়ুয়া শিশুকে ধর্ষণের অপরাধে হেলাল উদ্দিন (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩১ মে) নগর পুলিশের মুখপাত্র রফিকুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত হেলাল উদ্দিন রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার ভদ্রা জামালপুর এলাকার মৃত জব্বারের ছেলে। এর আগে মঙ্গলবার নগরীর ভদ্রা জামালপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার ভদ্রা জামালপুর এলাকার তৃতীয় শ্রেণীর ১১ বছর বয়সী এক স্কুলছাত্রী প্রতিদিন ডিআইবি মসজিদ সংলগ্ন গ্রেফতার হেলালের টেইলার্সের সামনে দিয়ে স্কুলে যাতায়াত করত। গত ২৯ মে সোমবার দুপুর আড়াইটায় ওই ছাত্রী খাবার কেনার জন্য হেলালের টেইলার্সের সামনে দিয়ে যাচ্ছিল।

এসময় হেলাল ওই শিশুকে ফুসলিয়ে টেইলার্সের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এসময় শিশু চিৎকার করলে তাকে সান্ত্বনা দিয়ে বাড়ি পাঠিয়ে দেয় এবং বিষয়টি গোপন রাখতে বলে। সে বাড়িতে গিলে তার মা তার পায়জামায় রক্তের দাগ দেখতে পান এবং এর কারণ জানতে চায়। তখন মেয়েটি কান্না শুরু করে ও তার মাকে সব জানায়।

পরবর্তীতে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তার মা মেয়েটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করান এবং বর্তমানে মেয়েটি সেখানে চিকিৎসাধীন। শিশুটির বাবার এমন অভিযোগের পরিপেক্ষিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের চন্দ্রিমা থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়।

মামলা দায়েরর পর উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাইফউদ্দীন শাহীনের সার্বিক তত্ত্বাবধানে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ রফিকুল হকের নেতৃত্বে এসআই মাজেদ আলী ও তার টিম মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রিমা থানার ভদ্রা জামালপুর এলাকায় অভিযান পরিচালনা করে হেলালকে গ্রেপ্তার করা হয়। পরে আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ