• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিসিবি-আইসিসি বৈঠক// বিশ্বকাপে ভারতে না খেলার সিদ্ধান্তে অটল বাংলাদেশ বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে : পররাষ্ট্র উপদেষ্টা গুমের শিকারদের ফিরে পাওয়ার স্বপ্ন এখনো অধরা পরিবারের বিপিএল থেকে ঢাকাকে বিদায় করে প্লে-অফে রংপুর তফসিল ঘোষণার পর ৩৬ দিনে দলীয় ১৫ নেতাকর্মী খুন, বিএনপির ১২ জন বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম, পাথরঘাটা পৌর জামায়াত আমির কারাগারে জামাতের সাথে গোপন বৈঠকের কথা স্বীকার করলো ভারত আত্রাই নদীতে মৎস্য অভয়াশ্রমে চোর ধরতে সিসি ক্যামেরা স্থাপন অবশেষে পে-স্কেল নিয়ে বড় সুখবর, জানুয়ারি থেকেই কার্যকর চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক

রাজশাহীতে ছুরিকাঘাতে শান্ত নিহতের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

নাজিম হাসান, নিজস্ব প্রতিবেদক// / ২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

রাজশাহীতে জমিজমা ও পূর্ববিরোধের জেরে ছুরিকাঘাতে শান্ত (২৬) নামে শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক কর্মী নিহত হয়েছেন। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহানগরীর আলীগঞ্জ পূর্বপাড়ায় দুর্বৃত্তরা তাকে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে রামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় পুলিশ ছুরিকাঘাতে হত্যা মামলার প্রধান আসামি রিপনকে (৪৩) গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোররাত আনুমানিক পৌনে ৫ টায় আরএমপি’র রাজপাড়া থানার একটি বিশেষ টিম রাজশাহী জেলার বাঘা থানার নারায়নপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রিপন রাজপাড়া থানার বসুয়া এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও উপ পুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, রিপনসহ অন্য আসামিরা দীর্ঘদিন ধরে সুদের ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এ বিরোধিতার জেরে ভিকটিম ওমর ফারুক ওরফে শান্ত (২৪)কে নির্মমভাবে হত্যা করা হয়। পুলিশ জানায়, রিপনসহ অন্যান্য আসামিরা সুদের ব্যবসার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত ছিল। এই বিরোধের জের ধরেই শান্তকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। মামলায় মোট তিনজন আসামি রয়েছে। পলাতক অন্য দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। অন্যদিকে এই হত্যাকান্ডের তীব্র নিন্দা, প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন রাজশাহী মহানগরী জাামায়াতে ইসলামীর আমীর ড. মাওলানা কেরামত আলী ও সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এমন নৃশংস হত্যাকান্ড খুবই উদ্বেগজনক, দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। সেই সাথে নিহতের পরিবারে প্রতি শোক ও সমাবেদনা জ্ঞাপন করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ