• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

রাজশাহীতে আ.লীগ ও ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২৬

নিজস্ব প্রতিবেদক / ১৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের যৌথ বিশেষ অভিযানে সন্ত্রাসী তৎপরতা, চাঁদাবাজি ও অন্যান্য অভিযোগে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ৩ জন এবং চাঁদাবাজি ও অবৈধ দখলের অভিযোগে আরও ১ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি ৮ জন, মাদক মামলায় ৫ জন এবং অন্যান্য মামলায় ৮ জনকে আটক করা হয়।
বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়া চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন, মো. তানভীর হোসেন সজল (৩০), বোয়ালিয়া মডেল থানার সাহেববাজার এলাকার মো. শাহিনুর ইসলামের ছেলে ও রাজশাহী সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি, মো. হোসেন আলী (৩৬), রাজপাড়া থানার চন্ডিপুর এলাকার আলহাজ সুলতান আলীর ছেলে ও যুবলীগ কর্মী, মো. জিয়াউল হক (৫৩), শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া কালুর মোড় এলাকার মৃত আকতার হোসেনের ছেলে ও ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কর্মী, মো. সানোয়ার হোসেন (২৭), বোয়ালিয়া থানার বড়কুঠি ক্যাম্প এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে।
আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) দায়িত্বশীল কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ