• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
  • [gtranslate]

রাজশাহীতে অস্ত্র গুলিসহ ও হেরোইন উদ্ধার গ্রেফতার ৬৭

নিজস্ব প্রতিবেদক / ১৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৬৭ জনকে আটক করা হয়েছে। রবিবার রাতে মহানগর ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, রাজশাহীর কাটাখালী থানার চরখিদিরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১টি পিস্তল ১ রাউন্ড গুলি ও ২০০ গ্রাম হেরোইনসহ মোঃ আক্কাশ আলী (৪৯) কে গ্রেফতার করেছে কাটাখালী থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে কাটাখালী থানার চরখিদিরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আক্কাশ আলী রাজশাহী মহানগরীর কাটাখালী থানার চরখিদিরপুরের মৃত ইমরান আলীর ছেলে।

মঙ্গলবার দিবাগত রাতে আরএমপি’র উপ-পুলিশ কমিশনার (মতিহার) মধুসুদন রায়ের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ একরামুল হকের নেতৃত্বে কাটাখালী থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম ও সঙ্গীয় ফোর্স থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিল। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কাটাখালী থানার চর খিদিরপুর গ্রামের গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি মোঃ আক্কাশ আলী তার নিজ বাড়িতে অবস্থান করছে। খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় আসামির কাছ থেকে একটি পিস্তল, ১ রাউন্ড গুলি ও ২০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামি’র বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, চোরাচালান-সহ অন্যান্য আইনে ১৬টি মামলা রুজ্ ুআছে। এই ঘটনায় কাটাখালী থানায় অস্ত্র ও মাদকদ্রব্য আইনে আলাদা দুইটি মামলা রুজু করে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে, রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র মোঃ রফিকুল আলম জানান, একই রাতে নগরীর বিভিন্ন স্থানে পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪২ জনকে আটক করা হয়েছে।

অপরদিকে, রাজশাহী জেলা পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান জানান, একই রাতে রাজশাহী জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের রোববার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ