• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
  • [gtranslate]

ময়মনসিংহে ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক

ময়মনসিংহ প্রতিবেদক: / ১৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার সন্তোষপুর হানির বাজার এলাকায় অভিযান চালিয়ে ১কেজি গাঁজাসহ মোঃ আশিক (২২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সে সন্তোষপুর সীমান্ত বাজার এলাকার
মোঃ আব্দুল খালেক মিয়ার পুত্র।

সোমবার (১৬অক্টোবর) রাত ১টায় সন্তোষপুর হানির বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ডিবি ময়মনসিংহ জেলা শাখার অফিসার ইনচার্জ ওসি ফারুক হোসেন জানান, কতিপয় মাদক কারবারি ফুলবাড়িয়া উপজেলার সন্তোষপুর হানির বাজার এলাকায় জনৈক মোঃ আবু তাহেরের মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হইতে গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আশিককে ০১ কেজি গাঁজাসহ আটক করা হয়।

আটক আশিক দীর্ঘদিন ধরে ফুলবাড়িয়ার সন্তোষপুর হানির বাজার এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ফুলবাড়িয়াসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করতেন। তার বিরুদ্ধে ফুলবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

আটককৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে বলেও জানান জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি ফারুক হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ