• শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
  • [gtranslate]

ময়মনসিংহে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্তসহ ১২ অপরাধী গ্রেফতার

আরিফ রববানী , ময়মনসিংহ || / ২১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

মাহে রমজান ও আসন্ন পবিত্র ঈদুল ফিতরে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করণে
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অপরাধ বিরোধী অভিযানে পরোয়ানাভুক্তসহ বিভিন্ন অপরাধের দায়ে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, ঈদুল ফিতরকে সামনে রেখে নগরীর আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ও ডাকাতি প্রতিরোধসহ নিত্যপণ্য এবং ঈদ মার্কেটে কেনাকাটা করতে আসা মানুষজনের চলাচল নির্বিঘ্ন ও নিরাপদ করতে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে কোতোয়ালি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১২ জনকে গ্রেফতার করেছে।
এর মাঝে এসআই হারুনুর রশিদের নেতৃত্বে একটি টীম বেলতলী থেকে নিয়মিত মামলার আসামী মোঃ রাছেল মিয়া, এসআই আজগর আলীর নেতৃত্বে একটি টীম দিঘারকান্দা থেকে দস্যুতার চেষ্টা মামলার আসামী মোঃ সজীব হোসেনকে দেশীয় অস্ত্র সহ, এএসআই মোঃ আলাউদ্দিনের নেতৃত্বে একটি টীম ইসলামবাগ হাজী কাশেম আলী কলেজ গেইটের সামনে থেকে মাদক মামলায় আসামী রোমান মিয়াকে এককেজি গাজা সহ, এসআই কামরুল হাসানের নেতৃত্বে একটি টীম বলাশপুর পালপাড়া এলাকা থেকে দস্যুতা চেষ্টা মামলার আসামী মুমিন ও রাজুকে গ্রেফতার করে।
এছাড়া এসআই আশরাফুল আলম, মনিতোষ মজুমদার, এএসআই সোহরাব, হুমায়ুন, রেজাউল, মাহমুদুল পৃথক অভিযানে পরোয়ানা ভুক্ত আরো সাত পলাতক আসামিকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ এনামুল হক খান, লুৎফর রহমান খান, জহুর খান, নুর মোহাম্মদ, সজীব মিয়া, সজীব আহম্মেদ ও নুর ইসলাম।এদের মাঝে একই ব্যক্তির নামে একাধিক গ্রেফতারী পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতারকৃতকে মঙ্গলবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে। ওসি শাহ কামাল আকন্দ জানান-ঈদকে সামনে রেখে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।অভিযান সফল করতে তিনি সর্বস্তরের জনতার সহযোগিতা প্রত্যাশা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ