• শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
  • [gtranslate]

ময়মনসিংহে নেতাকর্মীদের নিয়ে বাবুলের ঈদ আনন্দ উৎসব

আরিফ রববানী , ময়মনসিংহ || / ১৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ২ জুলাই, ২০২৩

ঈদ মানে খুশি। ঈদ মানে আনন্দ।। এই আনন্দকে আরও আনন্দময় করে তুলতে ময়মনসিংহ জেলার প্রধান নগরী সিটি করপোরেশনর আঠারো বাড়ীর নিজ বাসভবনের পাশে নির্মাণাধীন ভবনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ সদর-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এর আয়োজনে ঈদের তৃতীয় দিনব্যাপী সম্প্রীতির এক অপূর্ব ঈদ আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

এতে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিবৃন্দ, শিক্ষক- সাংবাদিক, সংস্কৃতিকর্মী, দলীয় নেতাকর্মীসহ সকল শ্রেনী পেশার মানুষসহ ময়মনসিংহ-৪আসনের সর্বস্তরের নেতৃবৃন্দ স্বতস্ফূর্তভাবে ঈদ উৎসবে অংশ গ্রহন করেন এবং এ আয়োজনের ভূয়সী প্রশংসা করেছেন। এ আয়োজন সম্পন্ন করার গৌরব অর্জন করেছেন জেলা আওয়ামী লীগের কর্ণধার ময়মনসিংহ -৪ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।

এছাড়াও ঈদ আনন্দকে সকলের মাঝে ছড়িয়ে দিতে ঈদ পূর্ব সময়ে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে- ময়মনসিংহ সদর আসনের জনতার মাঝে বিতরণ করা হয় ঈদ উপহার। ঈদের তৃতীয় দিনে আয়োজিত অনুষ্ঠানে ঈদ শুভেচ্ছা বিনিময়ের জন্য ছুটে আসে ময়মনসিংহ-৪ সদর আসনের অগনিত নেতাকর্মী।

শুভেচ্ছা বিনিময় করতে আসা নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময়ের পাশাপাশি পরম মমতায় আগত সবাইকে আপ্যায়িত করেন এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।

ঈদের তৃতীয় দিন বিভাগীয়-জেলা – উপজেলার সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দসহ সরকারী কর্মকর্তাবৃন্দ ও জনমানুষের পদচারণায় মুখরিত অনুষ্ঠানস্থল সম্প্রীতির মেলবন্ধনের এক অনন্য উদাহরণ। প্রতীয়মান হয়েছে আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম হোসেন বাবুলের অনুষ্ঠান এবং আয়োজনের স্থান যেন এক ঈদ পুনর্মিলনীর অনন্য এক মিলনমেলা।

ঈদ পুণর্মিলনীতে এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এর উপস্থিতে সকলের ফটোসেশান সবিই যেন এক ঈদ মিলনমেলার আয়োজন। পবিত্র ঈদুল আযহা’র তৃতীয়দিন এই মিলনমেলা ছিল সর্বস্তরের মানুষের পর্দাপণে মুখরিত।পাশাপাশি আপ্যায়িত করাসহ সকলের পরিবার পরিজনের খোঁজ খবর নেন আওয়ামী লীগের এই নেতা। ঈদ আনন্দে সামিল হয়ে এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বিভিন্ন স্থান থেকে আসা সর্বস্তরের মানুষের সাথে। তার ঈদ সম্প্রীতির অপূর্ব এই উৎসব সকলকে স্বরণ করিয়ে দেয়- এই উৎসব হল অসাম্প্রদায়িক এক চেতনার জাগরিত পুনর্মিলন। ভেদাভেদ ভুলে মানুষকে আপন করে তোলা। অস্থির সময়ে সকল ভেদাভেদ ভুলে একে অপরকে আলিঙ্গন করার মহৎ প্রয়াস। বিভিন্ন পেশার মানুষের সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবীদার। পাশাপাশি আনন্দ উৎসবে বাড়তি আনন্দ পানীয় ঠান্ডা, চা-সুপারী-পান-গান। সবিই যেন মনের টান আর নিখাঁদ ভালবাসার প্রমাণ।

এ আয়োজন পরম সত্য উপলব্ধি করায় এবং প্রমাণ করায় রাজনৈতিক দর্শন, সামাজিক রীতিনীতি,ঈদ মানে সকল ভেদাভেদ ও শত্রুতা ভুলে সকল সম্প্রদায়ের মানুষকে আলিঙ্গন করা। সকল প্রকার সংকীর্ণতাকে দূরে ঠেলে সকল মানুষকে অবলম্বন করা।

এই সম্প্রীতির ঈদ আনন্দ উৎসব আয়োজন -সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এর এ আয়োজন নিঃসন্দেহে এক প্রশংসনীয় উদ্যোগ। এমন প্রশংসনীয় উদ্যোগের জন্য তাকে প্রাণঢালা অফুরন্ত ভালবাসা,নিরন্তর শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম,ময়মনসিংহ সিটি করপোরেশন মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আমিনুল হক শামীম সিআইপি,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু,জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস,শওকত জাহান মুকুল,সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাঈদ দীন ইসলাম ফখরুল,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন, আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোর্শেদুল আলম জাহাঙ্গীর,জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আল আমিন, সাধারন সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ