• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]

মা ও নিজের মনোনয়নপত্র জমা দিলেন জাহাঙ্গীর

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছেন সাবেক মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। এ সময় তার মা জায়েদা খাতুনের মনোনয়নপত্রও জমা দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় বঙ্গতাজ অডিটরিয়ামে যান জাহাঙ্গীর আলম। এর কিছু সময় পর প্রথমে তার মা জায়েদা খাতুনের ফরম জমা দেন। এরপর কর্মী-সমর্থকরা জাহাঙ্গীর আলমের নামে সংগ্রহ করা ফরম রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ