• শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]

মাটিকাটা ইউনিয়ন বিএনপির পদযাত্রা কর্মসূচি পালিত

সেলিম সানোয়ার পলাশ / ২৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়ন বিএনপির পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার বিকাল ৩টার সময় মাটিকাটা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ পদযাত্রা কর্মসূচি পালিত হয়। বিদিরপুর মাদ্রাসা মোড় হতে শুরু হয়ে মাটিকাটা ইউনিয়ন পরিষদের সম্মুখে গিয়ে পদযাত্রা শেষ হয়।
পদযাত্রা শেষ মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি এহসানুল কবির টুকুর সভাপতিত্বে পদযাত্রা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোদাগাড়ী – তানোরের বিএনপির আগামী দিনের এমপি পদপ্রার্থী বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরিফ উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক কমিটির সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্ব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ আজিমুশ্বান উজ্জ্বল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আনোয়ারুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বিপ্লব, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ফটিক, রাজশাহী জেলা বিএনপির সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আহসান হাবীব, মাটিকাটা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জয়নুল আহসান, সাধারণ সম্পাদক আব্দুল গনি মাষ্টার, সহ সাধারণ সম্পাদক সাদিউজ্জামান রুবেল, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল বুলু, প্রচার সম্পাদক তাসিকুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুদ্দীন বাবু, উপজেলা ছাত্রদলের আহবায়ক বেদার উদ্দিন বিদ্যুৎ, ছাত্র নেতা ইমরান আলীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের তৃণমূলের নেতা কর্মিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ