• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিসিবি-আইসিসি বৈঠক// বিশ্বকাপে ভারতে না খেলার সিদ্ধান্তে অটল বাংলাদেশ বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে : পররাষ্ট্র উপদেষ্টা গুমের শিকারদের ফিরে পাওয়ার স্বপ্ন এখনো অধরা পরিবারের বিপিএল থেকে ঢাকাকে বিদায় করে প্লে-অফে রংপুর তফসিল ঘোষণার পর ৩৬ দিনে দলীয় ১৫ নেতাকর্মী খুন, বিএনপির ১২ জন বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম, পাথরঘাটা পৌর জামায়াত আমির কারাগারে জামাতের সাথে গোপন বৈঠকের কথা স্বীকার করলো ভারত আত্রাই নদীতে মৎস্য অভয়াশ্রমে চোর ধরতে সিসি ক্যামেরা স্থাপন অবশেষে পে-স্কেল নিয়ে বড় সুখবর, জানুয়ারি থেকেই কার্যকর চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক

ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন দক্ষ সাংবাদিক তৈরিতে অঙ্গীকারবদ্ধ

ময়মনসিংহ প্রতিবেদক// / ৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর এক মহান দায়িত্ব। সমাজের প্রতিটি স্তরের খবর তুলে ধরে দেশ ও জাতির সেবায় নিয়োজিত থাকেন সাংবাদিকরা। এই গুরুত্বপূর্ণ পেশায় দেশের শিক্ষিত, সৎ, যোগ্য ও সচেতন মানুষরাই কাজ করেন। যারা সত্য প্রকাশে দৃঢ়প্রতিজ্ঞ।

এমনই একদল মেধাবী ও দক্ষ সংবাদকর্মীকে সঙ্গে নিয়ে গঠিত হয়েছে ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন। সংগঠনটির সদস্যরা নিজেদের পেশাগত দায়িত্ব পালন ছাড়াও নতুন প্রজন্মের সংবাদকর্মীদের দক্ষতা উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখছেন।

সংগঠনের নেতৃবৃন্দের মতে, শুধু খবর সংগ্রহ বা প্রকাশ করাই নয়। সত্য যাচাই, নৈতিকতা, তথ্যের উৎস শনাক্তকরণ, আধুনিক প্রযুক্তি ব্যবহার, সাংবাদিকতার নীতি-নিয়ম ও অভিজ্ঞতা এসব বিষয়ে সাংবাদিকদের প্রশিক্ষিত করা এখন সময়ের দাবি। সেই লক্ষ্যেই বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা, সেমিনার ও আলোচনা সভার আয়োজন করে যাচ্ছে ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নটি।

তারা আরও জানান, দ্রুত পরিবর্তনশীল গণমাধ্যম পরিবেশে টিকে থাকতে হলে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়ানো জরুরি। তাই তরুণ সংবাদকর্মীদের যোগ্য করে গড়ে তুলতেই ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও এই কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।

সৎ, নৈতিক ও দক্ষ সাংবাদিক তৈরি করে দেশকে একটি দায়িত্বশীল গণমাধ্যম উপহার দিতেই ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের এই উদ্যোগ, যা ইতোমধ্যে এলাকাবাসী এবং গণমাধ্যম সংশ্লিষ্টদের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ