• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিসিবি-আইসিসি বৈঠক// বিশ্বকাপে ভারতে না খেলার সিদ্ধান্তে অটল বাংলাদেশ বাংলাদেশ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতাকে সমর্থন করে : পররাষ্ট্র উপদেষ্টা গুমের শিকারদের ফিরে পাওয়ার স্বপ্ন এখনো অধরা পরিবারের বিপিএল থেকে ঢাকাকে বিদায় করে প্লে-অফে রংপুর তফসিল ঘোষণার পর ৩৬ দিনে দলীয় ১৫ নেতাকর্মী খুন, বিএনপির ১২ জন বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম, পাথরঘাটা পৌর জামায়াত আমির কারাগারে জামাতের সাথে গোপন বৈঠকের কথা স্বীকার করলো ভারত আত্রাই নদীতে মৎস্য অভয়াশ্রমে চোর ধরতে সিসি ক্যামেরা স্থাপন অবশেষে পে-স্কেল নিয়ে বড় সুখবর, জানুয়ারি থেকেই কার্যকর চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক

ময়মনসিংহে বাবার মৃত্যুর খবরে ছেলের মৃত্যু, একসঙ্গে দাফন

ময়মনসিংহ প্রতিবেদক// / ৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

ময়মনসিংহের নান্দাইলে বাবার মৃত্যুর খবর শুনে জানাজায় অংশ নিতে বাড়িতে এসে অসুস্থ হয়ে ছেলেরও মৃত্যু হয়েছে। বাবা ও ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামে এমন ঘটনা ঘটে। শনিবার (০৬ ডিসেম্বর) দুপুরে জানাজা শেষে কুতুবপুর গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা ও ছেলেকে একসঙ্গে দাফন করা হয়েছে। মৃত বাবা ও ছেলে হলেন আসিম উদ্দিন (৮০) ও আশরাফ উদ্দিন (৪৫)।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (০৫ ডিসেম্বর) বিকেলে বার্ধক্যজনিত কারণে মারা যান আসিম উদ্দিন। বাবার মৃত্যুর খবর শুনে ঢাকা থেকে ছেলে আশরাফ উদ্দিন রাতে বাড়িতে আসেন। বাড়িতে এসে স্ট্রোক করে কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শনিবার (০৬ ডিসেম্বর) সকাল ৭টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. মিলন মিয়া বলেন, ‘বাবা-ছেলের একসঙ্গে মৃত্যু আর পাশাপাশি কবর দেওয়া খুবই বিরল ঘটনা। আমার জানা মতে, দুজনেই খুব নম্র-ভদ্র মানুষ ছিলেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ