• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

ময়মনসিংহে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড, নিহত ১

আরিফ রববানী,ময়মনসিংহ: / ১০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

ময়মনসিংহ নগরীর একটি ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

সোমবার (৪ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে নগরীর রহমতপুর বাইপাস সড়ক এলাকার আজাহার ফিলিং স্টেশনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে আরও পাঁচজন। বিস্তারিত পরে জানানো হবে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ