• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
  • [gtranslate]

বেকারী মালিক সমিতির কার্য নির্বাহী কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক / ১৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

গতকাল বুধবাররাত্রি ৯টায় রাজশাহী জেলা বেকারি ও কনফেকশনারী প্রস্তুতকারক মালিক সমিতির কার্য নির্বাহী কমিটির সভা সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোঃ সেলিম রেজা, সভা সঞ্চালনা ও মুল বক্তব্য প্রদান করেন উত্তরবঙ্গ বেকারি ও কনফেকশনারী প্রস্তুতকারক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সেকেন্দার আলী, সভায় নেতৃবৃন্দ রাজশাহীর বেকারি ব্যবসার মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত হয়। সেই সাথে সংশ্লিষ্ট সকল সরকারি বেসরকারি সংস্থার সাথে ধারাবাহিক ভাবে মত বিনিময় এবং উপজেলা পর্যায়ের কমিটিগুলো আরও কার্যকর করার লক্ষ্যে তাদের সাথে মত বিনিময়ের মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বেকারি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবু বাক্কার সিদ্দিক, যুগ্ম সম্পাদক চন্দন সরকার, কোষাধ্যক্ষ মোঃ আফসার আলী মন্ডল, সহ-সভাপতি পিযুষ কান্তি কুন্ডু, নির্বাহী সদস্য মোঃ মুঞ্জুরুল ইসলাম, এম.এ দুল্লার রহিম নয়ন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ