• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]

বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে: শরীফ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক / ৩৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

১৯ দফা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে ।
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শোভাযাত্রর পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিন ।

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) বিএনপি গোদাগাড়ী উপজেলা, গোদাগাড়ী পৌরসভা ও কাকনহাট পৌরসভা আয়োজনে মাটিকাটা আদর্শ ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত সমাবেশে ৬ নং মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি এহসানুল করিব টুকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিন।

প্রধান অতিথি আরো বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন এ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে ।

তিনি আরো বলেন সকল নেতাকর্মীকে শহীদ জিয়ার আদর্শ ধারণ করে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করতে হবে।


রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহবায়ক অরণ্য কুসুমের সঞ্চালনায় সমাবেশ আরও উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপি সদস্য ও গোদাগাড়ী উপজেলা বিএনপি সাবেক যুগ্ন আহবায়ক সদর উদ্দিন, গোদাগাড়ী উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মালেক, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব ইসলাম, আজিমুসসান উজ্জ্বল , গোদাগাড়ী পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আয়োনারুল ইসলাম , গোদাগাড়ী পৌর বিএনপি’র সাবেক সভাপতি মেসের আলী মাস্টার ,পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়ার রুলু, গোগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রউফ দিলিপ, কাঁকনহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, গোদাগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহিদুর রহমান বাক্কার, গোদাগাড়ী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন বাবু, গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বিপ্লব, গোদাগাড়ী বণিক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিলনসহ গোদাগাড়ী উপজেলা বিএনপি , যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ । সমাবেশ শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ