• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
  • [gtranslate]

বাগমারায় বিশ্ব অহিংস দিবস পালিত

নাজিম হাসান, নিজস্ব প্রতিবেদক: / ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ২ অক্টোবর, ২০২৩

রাজশাহীর বাগমারায় সোমবার মহাত্না গান্ধীর জন্মদিন উপলক্ষে বিশ্ব অহিংস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে ভবানীগঞ্জ নিউমার্কেট চত্তরে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাগমারা পিচ এ্যামবাসেডর গ্রুপ(পিএফজি}’র উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় মানব বন্ধনে সভাপতিত্ব করেন বাগমারার সমন্ময়কারী সিনিয়র সাংবাদিক মাহফুজুর রহমান প্রিন্স। পিচ এ্যামবাসেডর আব্দুল মজিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবি, ভবানীগঞ্জ পৌর আ’লীগের সাধারন সম্পাদক আব্দুল জলিল, পৌর বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক জিল্লুর রহমান। বক্তারা সংঘাত মুক্ত ঐক্যের বাংলাদেশ ও হিংসা মুক্ত সমাজ গড়ার মাধ্যমে সকল রাজনৈতিক দলের শান্তিপূর্ন সহঅবস্থান নিশ্চতকরণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন। মানব বন্ধনে আ’লীগ, বিএনপি, জাতীয়পার্টি, ধর্মীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ