• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

বকেয়া বেতনের দাবিতে সড়ক বন্ধ করে শ্রমিকদের আন্দোলন

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

রাজধানীর মিরপুরে জে কে ফ্যাশন নামের গার্মেস্টস শ্রমিকরা রাস্তা বন্ধ করে আন্দোলন করছে। তাদের আন্দোলনের কারণে আগারগাঁও থেকে মিরপু-১০ পর্যন্ত সব ধরনের যান চলাচল ব্যাপকভাবে ব্যহত হচ্ছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ৮টার পর থেকে থেকে রাস্তা বন্ধ করে আন্দোলন শুরু করেন শ্রমিকরা।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন। তিনি বেলেন, ওই গার্মেন্টস শ্রমিকরা আজও রাস্তা বন্ধ করে আন্দোলন করছে। তাদের এই আন্দোলনের কারণে শেওড়াপাড়া ও কাজীপাড়া এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

তিনি বলেন, শ্রমিকদের আন্দেোলনের কারণে আগারগাঁও থেকে মিরপুর-১০ পর্যন্ত এর প্রভাব পড়েছে। এ ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ