• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]

ফরিদপুরে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৬

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ২৪ জুন, ২০২৩

ফরিদপুরের ভাঙ্গায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে ৬ জন নিহত হয়েছেন। শনিবার (২৪ জুন) সকাল ১০টা ৫৫ মিনিটে মালিগ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়ারুল ইসলাম এ তথ‌্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের উপর উঠে যায়।

এতে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ছয়জন যাত্রী ঘটনাস্থালেই আগুনে পুড়ে মারা যান। মাইক্রোবাসটির চালককে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এর আগে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) তাহসিন জানান, এ ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তিনি হতাহতদের নাম পরিচয় জানাতে পারেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ