• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

পোশাক শ্রমিকদের সঙ্গে আ.লীগের সংঘর্ষে রণক্ষেত্র মিরপুর

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

মজুরি বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুরে সড়কে নেমে বিক্ষোভ করা পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা একটার দিকে সংঘর্ষ শুরু হয়। উভয়পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ দ্বিগ্বিদিক ছোটাছুটি করছেন।

শ্রমিকদের ভাষ্যমতে, মজুরি বৃদ্ধির দাবিতে সকাল ১১টার দিকে সড়কে নেমে বিক্ষোভ করছিলেন শ্রমিকরা। দুপুর একটার দিকে পল্লবী এলাকার যুবলীগ ও আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী এসে তাদের সড়ক ছাড়তে বলেন। শ্রমিকরা রাজি না হওয়ায় যুবলীগ কর্মীদের সঙ্গে তাদের তর্কাতর্কি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

সংঘর্ষে এখন পর্যন্ত ১৫টি বাস, দুটি মার্কেট, একটি ব্যাংকের শাখা ও দুটি পোশাক কারখানায় ভাঙচুর করার খবর পাওয়া গেছে।

সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ রহমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

জানতে চাইলে মিরপুর বিভাগের পুলিশের এডিসি মাসুক মিয়া ঢাকা মেইলকে জানান, আগামীকাল শ্রমিকদের মজুরি নির্ধারণের বিষয়টি নিয়ে মজুরি বোর্ড সভা করবে। এজন্য শ্রমিকরা মজুরি বোর্ডকে চাপ দিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ