• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:০১ অপরাহ্ন
  • [gtranslate]

পুঠিয়ায় ইউপি সচিবের বিরুদ্ধে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়াঃ / ১৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

রাজশাহীর পুঠিয়ায় ঘুষ বাণিজ্য, দূনীতি, জুলুমবাজ অবৈধ ভূমি দখল অর্থ আতœসাৎকারী, বিভিন্ন অপকর্মের হোতা পুঠিয়া ইউনিয়ন পরিষদের সহকারী সচিব (ডাফটিং) আরিফুল ইসলাম এর বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সাধারণ মানুষের উপর দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়েজন করা হয়।

বৃহস্পতিবার দুপুরে পুঠিয়া উপজেলার বারইপাড়া এলাকার লোকজন এ মানববন্ধন করেন। এতে নেতৃত্ব দেন বারইপাড়া গ্রাম্য মাতব্বর আব্দুর রশিদ।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন পুঠিয়া ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, পুঠিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আশরাফ খান ঝন্টু, সাবেক যূগ্নসম্পদক জেলা ছাত্রলীগ মোঃ এবিএম শাখাওয়াত হোসেন বাসার সহ বারইপাড়া এলাকাবাসী। এই মানববন্ধনে প্রায় ৩ থেকে ৪ শত জন লোক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ