• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

পুঠিয়ার বেলপুকুরে বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

মোঃ মেহেদী হাসান, নিজস্ব প্রতিবেদকঃ / ৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ২৩ মে, ২০২৫

রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরে তানজিলা বেগম (৭০) নামের এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত বেলপুকুর ইউনিয়নের চক জামিরা গ্রামের মৃত আব্দুল সালামের স্ত্রী। শুক্রবার (২৩ মে) সকালে মৃত বৃদ্ধা মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পারিবারিক দ্বন্দ্বের ঘটনা ঘটে। প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। পরে সকালে তানজিলাকে ঘরে দেখতে না পেয়ে পরিবারের লোকজন বাহিরে এসে দেখে খড়ির ঘরের বাঁশের সাথে ঝুলন্ত। পরে স্থানীয় লোকজন জানাজানি হলে থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ সুমন কাদেরী জানায়, শুক্রবার (২৩ মে) সকালে মৃত বৃদ্ধ মহিলার ছেলে রফিকুল ইসলাম থানায় এসে আত্মহত্যার খবর দিলে, আমরা ঘটনা স্থলে গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করি। পরে জানতে পারি তার নাতির সাথে পারিবারিক কলাহলের জেরেই অভিমান করে বৃদ্ধা তানজিলা বেগম দিবাগত রাতের যে কোন সময় আত্নহত্যা করেন। তার বয়স ৭০ এর উপরে যার কারণে কেউ বাদি না হওয়ায় তার লাশ দাফনের জন্য আমরা অনুমতি দিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ