• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
  • [gtranslate]

পুঠিয়ায় সাজাপ্রাপ্তসহ ৪ আসামি গ্রেফতার

মোঃ মেহেদী হাসান, নিজস্ব প্রতিবেদক// / ৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

রাজশাহীর পুঠিয়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুইজন সাজাপ্রাপ্ত ও দুইজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। ১৯ আগস্ট রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামিরা হলেন: পুঠিয়া উপজেলার বিড়ালদহ এলাকার কালামের ছেলে মুরাদ হোসেন (৪০), দিগলকান্দি গ্রামের মোঃ আজাহার ছেলে মোঃ মোশারফ (৩২)। ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন: পুঠিয়ার পশ্চিমভাগ এলাকার জাবেদ আলীর ছেলে জহুরুল ইসলাম (৩৫), পুঠিয়া পালোপাড়া গ্রামের ইয়ার আলী ছেলে রেজাউল করিম (৪২)।
ওসি কবির হোসেন বলেন, “আমরা গতরাতে দুইজন সাজাপ্রাপ্ত আসামি ও দুইজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, আইনের উর্ধ্বে নয়। আমরা আইনগতভাবে পুঠিয়া থানা এলাকাকে অপরাধমুক্ত রাখার চেষ্টা করছি।”
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ