• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
  • [gtranslate]

পায়রায় ৭ নম্বর বিপদ সংকেত, প্রস্তুত ১৫০ আশ্রয়কেন্দ্র

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে উপকূলীয় অঞ্চল কলাপাড়ায় গুড়ি গুড়ি বৃষ্টি পড়ার সাথে সাথে বাতাসের তীব্রতা বাড়ছে । পাশাপাশি কুয়াকাটা সমুদ্র সৈকতে ঢেউ বাড়ছে। আকাশ মেঘলা রয়েছে। সকাল থেকে সূর্যের দেখা নেই। পায়রায় ৪ নম্বর বিপদ সংকেত উঠিয়ে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে জীবন ও সম্পত্তির নিরাপত্তার জন্য প্রস্তুত করা হয়েছে ১৫০ টি আশ্রয়কেন্দ্র ও ২০টি মুজিবকেল্লা। নিরাপদ স্থানে অবস্থান গ্রহন এবং ঝুঁকিপূর্ন এলাকার বাসিন্দাদের সরকারি আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য উপজেলা প্রশাসন ও সিপিপির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ আশ্রয়কেন্দ্র যায়নি।

আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর -১০ থেকে জানা যায়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগরব ও তৎসংলগ্ন পশ্চিম -মধ্যে বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় হামুন উত্তর পূর্ব দিক অগ্রসর হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রুপান্তর হয়েছে। আবহাওয়া তথ্য মতে, আগামীকাল দুপুরের মধ্যে এ অঞ্চল অতিক্রম করতে পারে।

কলাপাড়া উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচীর সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান বলেন, ইতিমধ্যে প্রতিটি ইউনিটের টিম লিডারকে সতর্ক সংকেত দেওয়ার জন্য বলে দিয়েছি। আমরাও প্রস্তুতি সম্পন্ন করেছি ইতিমধ্যে।

কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ১৫০ টি আশ্রয়কেন্দ্র ও ২০টি মুজিবকেল্লা প্রস্তুত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ