• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]

নাটোরে ১১ ভিক্ষুক পেলেন সহায়ক কর্ম উপকরণ

নাটোর প্রতিবেদকঃ / ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩

নাটোরে নারীসহ ১১ ভিক্ষুকের মাঝে পুনর্বাসনে সহায়ক কর্ম উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ার) সকালে নাটোর কালেক্টরেট ভবন চত্বরে ভিক্ষুকদের মাঝে এসব উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ।

জেলা সমাজ সূত্রে জানা গেছে, নাটোর সমাজ সেবা কার্যালয়ের ‘ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচি’র আওতায় প্রায় পৌনে ২ লাখ টাকা মূল্যমানের গ্যাস সিলিন্ডার, চুলা, চা দোকান, ডিম ব্যবসায় এবং হাঁসমুরগী পালনের উপকরণ নারীসহ ১১ জনের মাঝে বিতরণ করা হয়।

এ সময় মাঝে উপস্থিত ছিলেন— স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাদিম সারওয়ার, সমাজ সেবা অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এবং শহর সমাজ সেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মো. ওবায়দুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ