• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
  • [gtranslate]

নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি

নাটোর প্রতিবেদকঃ / ২৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩

নাটোরের লালপুর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৭০ জন শিক্ষার্থীর মাঝে ৬ লাখ ৮৪ হাজার টাকার শিক্ষাবৃত্তি এবং ২০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) উপজেলার শহীদ মমতাজ উদ্দিন স্টেডিয়ামে উপজেলা প্রশাসন আয়োজনে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বকুল।

সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও দূরদর্শী নেতৃত্বে দেশ উন্নয়ন ও সমৃদ্ধিতে এগিয়ে যাচ্ছে। দ্রুত অগ্রসরমান এই উন্নয়ন দেশের সকল জনগোষ্ঠীকে সাথে নিয়ে। অনগ্রসর জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। এক্ষেত্রে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিকে উন্নয়নের ধারায় গতিশীল করতে বৃত্তি ও উপকরণ দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ