• রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

নাচোলে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদকঃ / ১৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ২৮ জুন, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে আব্দুস শামীম (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) দিবাগত রাতে নাচোল উপজেলার কসবা ইউনিয়নের আখিলা গ্রামে এ দুর্ঘটনা ঘটনা।

নিহত ব্যক্তি হলেন, কসবা ইউনিয়নের আখিলা গ্রামের মোহাম্মদ আলতাফ হোসেনের ছেলে আব্দুস শামীম।

স্থানীয়রা জানান, রাত ২টার দিকে ঘর থেকে বের হয়ে রেললাইনের পাশে হাঁটাহাঁটি করছিলেন আব্দুস শামীম। এ সময় রাজশাহী থেকে রহনপুরগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান।

আমনুরা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নরেশ চন্দ্র বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ