• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]

নওগাঁয় মসজিদে ঝুলছিল মাদ্রাসার শিশু শিক্ষার্থীর মরদেহ

নওগাঁয় প্রতিবেদক// / ১১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ১২ জুলাই, ২০২৫

নওগাঁর রাণীনগরে মাদরাসার মসজিদ থেকে তামিম হোসেন (১০) নামে এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) দুপুরে উপজেলার কালীগ্রাম ডাকাহার মুন্সিপুর মদিনাতুল উলুম হাফেজিয়া কওমি মাদরাসায় এঘটনা ঘটে।

শিশু তামিম হোসেন রাজশাহীর চারঘাট উপজেলার খড়েরবাড়ী গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

মাদরাসার হিফজ বিভাগের শিক্ষক রিফাত হোসেন জানান, শিশু তামিম হিফয্ বিভাগে পড়া লেখা করতেন। গত ২-৩দিন ধরে গলায় টনসিলসহ জ্বরে ভুগছিলেন। শুক্রবার দুপুরে পার্শ্বের গ্রামে জামে মসজিদে জুমার নামাজ পড়তে গেলেও তামিম নামাজে যায়নি। নামাজ পর সবাই মাদ্রাসায় এসে দুপুরের খাবারের সময় তামিমকে দেখতে পাওয়া যায়নি। পরে খাবার শেষে তাকে বিভিন্ন জায়গায় খোজা-খুঁজি করে মাদ্রাসার ওয়াক্তিয়া মসজিদের ভিতরে তীরের সাথে গলায় রশির ফাঁস লাগানো অবস্থানে দেখা যায়। তবে শিশু তামিম আত্মহত্যা করেছে নাকি কেউ তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখেছে ব্যাপারে কোন ধারণা দিতে পারেননি শিক্ষক রিফাত হোসেন।

মাদ্রাসার মহ-তামিম রেজুয়ানুল ইসলাম দুলাল জানান, এদিন মাদ্রাসা ছুটি থাকায় তিনি বাড়িতে ছিলেন। নামাজ পর মাদ্রাসার একজন শিক্ষক তাকে ফোন করে বিষয়টি জানান। আসলে কীভাবে কি হয়েছে তা বলতে পারেননি তিনি।

রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ