• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

দুর্গাপুরে বিদ্যুৎ স্পৃষ্টে ৮ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ১২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

রাজশাহীর দুর্গাপুরে বিদ্যুৎ স্পৃষ্টে ৮ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত ওই শিশুর নাম মাশরাফি (৮)। সে উপজেলার জয়কৃষ্ণপুর (বাছেরের মোড়) গ্রামের রাকিবের ছেলে।

শনিবার (১৬) নভেম্বর সন্ধ্যার পুর্ব মুহূর্তে এ ঘটনা ঘটে। এঘটনায় শিশুটির পরিবারের মাঝে চলছে শোকের মাতম।

শিশুটির দাদা দেওয়ান জানান, সন্ধ্যার আগ মুহুর্তে আমার নাতি খেলার ছলে প্রতিবেশি আলিফের বাড়িতে যায়। তার বাড়িতে ব্যাটারি চালিত অটো রিকশার চার্জ দেওয়া গাড়িতে পানি ঢালেন এসময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়। পরে নাতিকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা না করেন।

এব্যাপারে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, বিষয়টি শুনেছি। থানার পুলিশ শিশুটির বাড়িতে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় ইউডি মামলা রুজু করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ