• বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
  • [gtranslate]

তানোরে আম গাছে ফাঁস দিয়ে যুবকের আত্মহ’ত্যা

আশরাফুল আলম, তানোর (রাজশাহী) প্রতিবেদকঃ / ১৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ১৪ মে, ২০২৫

রাজশাহীর তানোরে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মনিরুল ইসলাম (৩০) নামের এক যুবক। তিনি তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের লালপুর গ্রামের বাসিন্দা এবং আব্দুস সাত্তারের ছেলে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে একই গ্রামের প্রতিবেশী মোহাম্মদ সাত্তারের স্ত্রী বেবী নাজনীন পাশের সিরাজুল ইসলামের আমবাগানে ছাগল আনতে গিয়ে একটি আমগাছে মনিরুলের মরদেহ ঝুলতে দেখতে পান। পরে তিনি বিষয়টি গ্রামবাসী ও নিহতের পরিবারকে জানান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে মরদেহ নামিয়ে তানোর থানা পুলিশকে খবর দেন।

এ ঘটনায় রাত ৯টার দিকে তানোর থানার এসআই হাসমত আলী সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন এবং ময়নাতদন্তের জন্য লাশ থানায় নেওয়ার প্রস্তুতি নেন।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় আনা হচ্ছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হবে। আ/তা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ