তানোরে চুরি হওয়া কাসার থালা বাসুন ও স্বর্ণালংকার উদ্ধার করে দৃষ্টান্ত স্থাপন করলেন তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম।
রাজশাহী জেলা পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান (পিপিএম) এর দিক নির্দেশনায় অভিযান চালিয়ে চুরি হওয়া এসব স্বর্ণালংকার ও কাসার থালা বাসুন উদ্ধার ও ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন ওসি আব্দুর রহিম
ওসির এমন দুরদর্শিতা পূর্ণ দৃষ্টান্ত স্থাপন কান্ডের বিষয়ে এলাকা বাসীর বলছেন, চুরি হওয়া অন্য সব কিছু উদ্ধার হলেও স্বর্ণালংকার উদ্ধার করাটা সত্যি প্রসংসনীয় একটি দৃষ্টান্ত।
কারন হিসেবে এলাকাবাসী মনে করেন চোরেরা স্বর্ণলংকার চুরি হলে চোরেরা বিক্রি করার সাথে সাথেই সেগুলো গলিয়ে অন্য গহনা তৈরি করেন। ফলে, স্বর্ণলংকার সাধারণত উদ্ধার করা অসম্ভব হয়ে হয়ে পড়ে।
রাজশাহী পুলিশ সুপারের পরামর্শ ও দিক নির্দেশনায সেই অসম্ভব কাজটি করে দৃষ্টান্ত স্থাপন করলেন তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম ও তানোর থানার পুলিশ অফিসারসহ পুলিশ সদস্যরা।