• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]

ডা. গোলাম কাজেম আলীর হত্যাকারীদের শাস্তির দাবী

সোহরাব হোসেন সৌরভ, রাজশাহী || / ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

পপুলার ডায়াগনস্ট্রিক সেন্টার রাজশাহীর শাখার চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডাক্তার গোলাম কাজেম আলী আহমেদ হত্যাকারীদের আটক ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে সোমবার (৩০ অক্টোবর) বেলা ১২টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দেবীনগর স্টুডেন্টস কমিউনিটি রাজশাহীর আয়োজনে মানববন্ধনে উপস্থিত ছিলেন অত্র কমিউনিটির সদস্য মরহুমের ভাগ্নে এনায়েত আহম্মেদ তানভীর, মামুনুর রশিদ, খাদিরুল ইসলাম, হাফেজ মাওলানা আব্দুল বারী, মাজারুল ইসলাম, শরিফুল ইসলাম, ইসমাইল হোসেন বাবু, বদর আলী, খাইরুল ইসলাম, শাহীন আলম, ওবাইদুল হক ও মেজবাউল হকসহ অন্যান্য সদস্য ও সাধারণ জনগণ এবং পরিবারের সদস্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহী একটি শান্তির শহর। কিন্তু দিন দিন এই শহর অশান্তির দিকে ধাপিত হচ্ছে। এক রাতে দুইজন ডাক্তার খুন। এটা খারাপ ইঙ্গিত বহন করছে। প্রায়ই এই শহরে চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। সেইসাথে শুরু হয়েছে খুন। তারা দ্রæত খুনিদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। সেইসাথে শহরে নজরদারী বাড়ানোর জন্য আইন শৃংখলা বাহিনীর প্রতি অনুরোধ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ