• শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
  • [gtranslate]

জুতা সেলাই করে সংসার চালায় জীবনসংগ্রামী ৭৬ বছর বয়সী নীরেন

সাইফুল ইসলাম, গোদাগাড়ী (রাজশাহী) : / ১৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

ফুটপাতে বসে জুতা সেলাই করেন ৭৬ বছর বয়সী নীরেন চন্দ্র। বয়সের ভার বাধা হয়ে দাড়াতে পারেনি জীবনসংগ্রামী ৭৬ বছর বয়সী নীরেনকে। ৬০ বছর যাবত জুতা, স্যান্ডেল, স্কুল ব্যাগ, মেরামত করে জীবন জীবিকা নির্বাহ করে আসছেন ৭৬ বছর বয়সী বৃদ্ধ নীরেন। বাড়ী রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার খরচাকা গ্রামে।
গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি হাটে ফুটপাতে বসে জুতা সেলাই করছিল বৃদ্ধ নীরেন। এ সময় কথা হয় দেশের আওয়াজের প্রতিবেদকের সাথে, আলাপকালে ৭৬ বছর বয়সী বৃদ্ধ নীরেন চন্দ বলেন ১৯৪৮ সালে তার জন্ম। প্রাথমিক বিদ্যালয়ের গন্ডি পেরিয়ে ১৬ বছর বয়সে বসেন বিয়ের পিড়িতে। জীবন সংসারের তাগিদে ১৯৬৪ সালে রাজশাহী শহরের আদালত চত্বর সংলগ্ন অক্টোর মোড়ে শুরু করেন জুতা, স্যান্ডেল, স্কুল ব্যাগ মেরামতের কাজ। আদালত সংলগ্ন ওই মোড়ে অন্তত ৩০-৩৫ বছর যাবৎ জুতা, স্যান্ডেল, স্কুল ব্যাগ মেরামোতের কাজ করেছেন। ওই সময় যাদের কাজ করেছেন তার মতে সাধারণ মানুষ ছিল খুবই কম। বেশিরভাগই ছিল জজ, ব্যারিস্টার, উকিল, প্রশাসনিক কর্মকর্তাসহ নামি দামি লোক। উল্লেখিত ব্যক্তিরা কাজের পারিশ্রমিক ছাড়াও কাজ পছন্দ হলে বকশিস দিতেন অনেকে বলে জানান নীরেন চন্দ্র।
তিনি আরো জানান পৈত্রিক সূত্রে পাওয়া ভিটেমাটি ছাড়া তার কোন জমি জায়গা নেই। ভুতা, স্যান্ডেল, ব্যাগ, মেরামত করেই কোন রকমে খাইয়ে পরিয়ে বড় করেন তিন ছেলে ও এক মেয়েকে। মেয়ের বিয়ে দিয়েছেন কয়েক লক্ষাধিক টাকা খরচ করে। ৩ ছেলের মধ্যে ২ ছেলে নাপিত ও এক ছেলে আমার পেশাতেই যুক্ত।
তিনি আরো জানান বয়সের ভারে এখন আর তিনি শহরে যেতে পারেন না। গোদাগাড়ী উপজেলর রাজাবাড়ী বাজারে সপ্তাহে দুইটি হাট বসে । এই দুটি হাটে ফুটপাতে বসে ভুতা, স্যান্ডেল, ব্যাগ, মেরামত করে সপ্তাহে ৫শ’ থেকে ১ হাজার টাকা আয় করেন। এ আয় ছাড়াও ছেলে মেয়েরা কিছু সাহায্য করে। এ থেকেই চলে বৃদ্ধ স্বামী-স্ত্রীর সংসার। যতদিন জীবিত আছেন জীবন সংগ্রামে ততদিন এ পেশায় যুক্ত থাকবেন বলে জানান ৭৬ বয়সী বৃদ্ধ নীরেন চন্দ্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ