• রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]

ছাতকে পুলিশের উদ্যোগে বেদে সম্প্রদায়ের লোকজনের মাঝে শীতবস্ত্র বিতরণ

ফজল উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ)প্রতিবেদকঃ / ২১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩

ছাতকে বেদে সম্প্রদায়ের লোকজনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।( গত ১২ ফেব্রুয়ারি )রোববার বিকেলে ছাতক থানা প্রাঙ্গন থেকে শতাধিক বেদে পরিবারের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। ঢাকা ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম এর পক্ষ থেকে এবং সুনামগঞ্জ জেলা পুলিশের সহযোগিতায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ। এসময় সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক, ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাঈনুল জকির, পুলিশ পরিদর্শক (তদন্ত) আরিফুল আলম সহ পুলিশ কর্মকর্তা ও উপকারভোগী বেদে সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন থানার এসআই আসাদুজ্জামান রাসেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ