• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]

চুয়াডাঙ্গায় রাতে অস্ত্রের মুখে নারীকে অপহরণ, সকালে মিলল নিথর দেহ

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

চুয়াডাঙ্গার দর্শনার মোহাম্মদপুরে মিম খাতুন (২৯) নামে এক নারীকে রাতে অস্ত্রের মুখে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় আহত হয়েছেন তার ভাই আলমগীর হোসেন (৩০)।

রোববার (২২ অক্টোবর) সকালে পার্শ্ববর্তী বেগুন ক্ষেত থেকে মিম খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শনিবার (২১ অক্টোবর) দিবাগত রাতে দর্শনার মোহাম্মদপুর এলাকায় এই ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শনিবার রাত ৮টার দিকে বেশ কয়েকজন দুর্বৃত্ত দর্শনার মোহাম্মদপুরের আলমগীরের বাড়িতে আসে। এ সময় আলমগীর ও তার বোন মিম খাতুনকে তুলে নিয়ে যায়। আলমগীরকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। সকালে তাদের বাড়ির পার্শ্ববর্তী বেগুন ক্ষেতে বিবস্ত্র মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা জানান, মিম খাতুন ও তার ভাইকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছিল দুর্বৃত্তরা। আলমগীরকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। ঘটনাস্থল থেকে মিম খাতুনের মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনার রহস্য উন্মোচনের জন্য এরই মধ্যে পুলিশের একাধিক টিম কাজ করছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ