• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
  • [gtranslate]

চীন থেকে আসা ৪ জনের করোনা শনাক্ত

দেশের আওয়াজ ডেস্কঃ / ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২

চীন থেকে বাংলাদেশে আসা চারজনের করোনা শনাক্ত হয়েছে। তাদের নমুনা পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। তারা সবাই চীনা নাগরিক। সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় আইইডিসিআর-এর পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তাহমিনা শিরিন বলেন, আজ বিকেলের ঘটনা। শাহজালাল বিমানবন্দরে তাদের করোনা শনাক্ত হলে নমুনা আইইডিসিআরে পাঠানো হয়েছে, তবে এখনও আমরা হাতে পাননি।

নমুনা পরীক্ষা করতে সময় লাগবে জানিয়ে তিনি বলেন, পরীক্ষার ফল স্বাস্থ্য অধিদপ্তরে পাঠিয়ে দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ