তানোরে পুষ্টি সপ্তাহ উপলক্ষে ১ম শ্রেনী থেকে ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশ নিয়ে আমার ছোট্র সোনা মনি সাবিরা আফরোজ মুগ্ধতা আবারো বিজয়ী হয়েছে।(সাবিরা আফরোজ মুগ্ধতা তানোর মডেল সরকারী প্রাথমিক বিদ্যলয়ের ২য় শ্রেনীর শিক্ষার্থী)।
তানোরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত পুষ্টি সপ্তাহের শেষ দিনে বিজয়ীদের মধ্যে পুরুস্কার প্রদান করা হয়। আমার ছোট কন্যা সাবিরা আফরোজ মুগ্ধতা তানোর উপজেলা নির্বাহী অফিসার বিল্লাল হোসেনের কাছ থেকে পুরুস্কার গ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন তানোর সহকারী কমিশনার (ভুমি) আবিদা সিফাত।
তানোর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডাক্তার বারনাবাস হাসদাক, তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, তানোর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, তানোর উপজেলা খাদ্য কর্মকর্তা এবং আমি তানোর প্রেস ক্লাবের সভাপতি সাইদ সাজু। এসময় তানোর উপজেলা পরিষদ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, প্রতিবছরের ন্যায় এ বছরও তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে পুষ্টি সপ্তাহ পালন করা হয়। বিভিন্ন কর্মসুচীর মধ্যে এবছর শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগীতা আয়োজন করা হয়েছিলো। সমাপনি দিনে বিজয়ীদের পুরুস্কার প্রদান করা হয়।