• সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

চারঘাটে ৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক / ১১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

চারঘাটে ৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে কে আটক করেছে রাজশাহী জেলা ডিবি পুলিশ। গত ১২ নভেম্বর বিকেলে তাদের আটক করে জেলা ডিবি পুলিশ। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, রাজশাহীর পুলিশ সুপার আনিসুজ্জামানের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খায়রুল আলম এর তত্ত্বাবধানে ও ওসি ডিবি মুহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে এসআই মাহাবুব আলমসহ ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ নভেম্বর বিকেলে চারঘাট থানার চক মোক্তারপুর গ্রামে মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করে। এসময় চারঘাট চক মুক্তারপুর গ্রামের মৃত কোরবান আলীর ছেলে মোঃ সাহেব আলীর বাড়ির সামনে পাঁকা রাস্তার উপরে ৫০ বোতল ফেনসিডিলসহ সাহেব আলী ও তৈয়ব আলীর ছেলে মোঃ মিজানুর রহমান @ আচু (৩২) কে হাতে নাতে আটক করে।

এ ঘটনায় আসামীদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট মডেল থানার মামলা নং-০৮, তাং-১১/১১/২০২৪ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারনীর ১৪(খ)/৪১ হয়। মামলাটি তদন্তাধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ