রাজশাহীর চারঘােট অভিযান চালিয়ে হেরোইন ও ফেন্সিডিলসহ স্বামী-স্ত্রী আটক করেছে ডিবি পুলিশ। গত শুক্রবার বিকেল সাড়ে ৩ টার সময় শিবপুর এলাকা থেকে তাদের আটক করে রাজশাহী ডিবি পুলিশ । তাদের কাছ থেকে ৬০ গ্রাম হেরোইন, ১০ বোতল ফেন্সিডিল এবং মাদক বিক্রয় লব্ধ নগদ ৩ হাজার ১শ” টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো চারঘাট থানার চকমোক্তারপুর এলাকার মৃতঃ আনার আলীর ছেলে মোঃ দিলশাদ আলী (৪২) ও দিলশাদ আলীর স্ত্রী মোছাঃ পারভীন বেগম (৪০) ।
রাজশাহী ডিবি পুলিশ সুত্রে জানা যায়, রাজশাহী পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) এর দিক নির্দেশনায় ওসি ডিবি মোঃ আব্দুল হাই, পিপিএম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) আতিকুর রেজা সরকার ও এসআই (নিঃ) মোঃ মাহবুব রহমান সহ সঙ্গীয় অফিসার-ফোর্স এর সহায়তায় সাড়ে ৩ ঘটিকায় চারঘাট থানাধীন শিবপুর গ্রামস্থ জনৈক মোঃ সান্টুর মুদিখানা দোকানের সামনে রাস্তার উপর মাদকদ্রব্য হেরোইন ও ফেন্সিডিল নিজেদের দখলে রেখে ক্রেতার নিকট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করাকালে (৩০+৩০)=৬০ গ্রাম হেরোইন ও (৬+৪)=১০ বোতল ফেন্সিডিল এবং মাদক বিক্রয় লব্ধ নগদ ৩,১০০/- টাকাসহ তাদের আটক করা হয়। এ সংক্রান্তে ধৃত আসামীদ্বয় ও পলাতক আসামীর বিরুদ্ধে চারঘাট মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। মামলাটি তদন্তাধীন।