• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

চারঘাটে বাসাসের উদ্যোগে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক / ১২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস) চারঘাট উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকালে চারঘাট প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় এবং সভাপতি আতিকুর রহমান আশার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাস রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি ও চারঘাট প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম বাচ্চু।

সভায় আরও উপস্থিত ছিলেন বাসাস জেলা শাখার নির্বাহী সদস্য মাইনুল হক সান্টু, উপজেলা শাখার সহ-সভাপতি ময়েন উদ্দিন পিন্টু, সাংগঠনিক সম্পাদক মোহায় মিলন হক স্বপন, অর্থ সম্পাদক জুবায়ের ইসলাম, সদস্য আহসান হাবিব, সজল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হয় চারঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রয়াত এস. এম. মোজাম্মেল হক ও সদস্য শহিদুল হকের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল আয়োজন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ