• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
  • [gtranslate]

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১০ টি স্বর্ণের বার জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদকঃ / ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গা এলাকার জহুরপুরটেক সীমান্ত হতে ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি ৫৩ ব্যাটালিয়নের সদস্যরা। যার আনুমানিক মূল্য ১ কোটি ১৬ লাখ ৬০ হাজার টাকা। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে সীমান্ত পিলার ২৩/৮ এস হতে আনুমানিক দেড়শ গজ বাংলাদেশের অভ্যন্তরে সদর উপজেলার চারবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী গ্রামে অভিযান চালিয়ে স্বর্ণগুলো জব্দ করা হয়।

৫৩ বিজিবি সদর দপ্তর ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল নাহিদ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয় নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিজিবি অভিযান চালালে এক চোরাকারবারি বিষয়টি টের পেয়ে তার কাছে থাকা একটি ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে ওই স্থানে তল্লাশি চালিয়ে ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়।

তিনি আরও বলেন, বর্তমানে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় অধিকাংশ চরাঞ্চল প্লাবিত হয়েছে। এরকম বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও বিজিবি সীমান্তে তৎপর থাকায় স্বর্ণ বারসহ বিভিন্ন চোরাচালন পণ্য জব্দ করতে সফল হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ