• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
  • [gtranslate]

চাঁপাইনবাবগঞ্জে ১৩ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদকঃ / ২১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ৫ মার্চ, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার পৌরসভার ১৪ ওয়ার্ডের শান্তির মোড় এলাকা থেকে প্রায় ১৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব ৫।

শনিবার (৫ মার্চ) গভীর রাতে শান্তিমোড়ের প্রয়াস হসপিটালের হাসপাতালের সমানের সোনামসজিদ গামী পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- নওগা জেলার মান্দা উপজেলার শ্রীরামপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রিপন মন্ডল (২৭), একই গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে সোহাগ সর্দার উরফে হামিদুল (২৮)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চাঁপাইনাববগঞ্জ পৌরসভার ১৪ ওয়ার্ডের শান্তিমোড়ের প্রয়াস হাসপাতালের সমানের সোনামসজিদ গামী পাকা রাস্তায় দুজন ব্যক্তি কাছে একটি বস্তা দেখতে পেয়ে তাদেরকে সন্দেহ হয়। তাৎক্ষনিক তাদের কাছে থাকা বস্তা তল্লাশি করলে বস্তার মধ্যে প্রায় ১৩ গাঁজা পাওয়া যায়। এসময় তাদের কাছে থাকা নগদ ১৪ হাজার টাকা ২টি মোবাইল ও ২টি সীমকার্ড জব্দ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানান, এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়।

আগামীতে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানান র‌্যাব ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ