• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় অলংকার বোঝাই ট্রাক জব্দ, চালক আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদকঃ / ৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ভারতীয় অলংকারসহ আব্দুস শুকুর (৪০) নামে এক ট্রাক চালককে আটক করেছে বিজিবি।

সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে সোনামসজিদ সীমান্তের ১৮৪/৪ এস পিলার হতে বাংলাদেশের প্রায় ৯০০ গজ অভ্যন্তরে পানামা পোর্ট লিংক লিমিটেড এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে উল্লেখিত ইমটেশনের অলংকার উদ্ধার করা হয়।

আটক ট্রাকচালক আব্দুস শুকুর জেলার শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী গ্রামের আব্দুল খালেকের ছেলে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সোনামসজিদ বিওপিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান, মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া।

ব্রিফিংয়ে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়ার নেতৃত্বে পানামা পোর্ট লিংক লিমিটেড এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। এসময় ওই ট্রাকে ৫৬ বস্তা চায়না ক্লে পাউডারের মধ্যে লুকায়িত অবস্থায় ৭৬৭ কেজি ইমিটেশনের অলংকার উদ্ধার করা হয়।

এর মধ্যে ৪৩৭ কেজি ভারতয়ি রৌপ্য সাদৃশ্য ইমিটেশনের অলংকার ও ৩৩০ কেজি সিটি গোল্ডের অলংকার রয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় ট্রাক চালককে আটকসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামরা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ