• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
  • [gtranslate]

গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদকঃ / ১৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ২৪ জুন, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোলাম আজম জিহাদ (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ জুন) দুপুরে উপজেলার রাধানগর ইউনিয়নের জশৈল গ্রামে এ ঘটনা ঘটে। জিহাদ জশৈল গ্রামের আজিজুল হক মিন্টুর ছেলে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের আহম্মেদ জানান, দুপুর পৌনে ১টার দিকে নিজ বাড়ির একটি সিলিং ফ্যানের সংযোগ তার ঠিক করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় জিহাদের।

এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ